,

জাতীয় স্মৃতিসৌধে খাদিজা

news-image

নিজস্ব প্রতিবেদক : ছাত্রলীগ নেতার হামলায় আহত হয়ে সাভার সিআরপিতে চিকিৎসাধীন সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা বেগম নার্গিস ভাইয়ের সঙ্গে জাতীয় স্মৃতিসৌধে বেড়াতে গিয়েছিলেন।

খাদিজাকে মানসিকভাবে দৃঢ় রাখতেই গতকাল সোমবার বিকালে তাকে স্মৃতিসৌধে নিয়ে যান বলে জানিয়েছেন তার ভাই শরনান হক শাহীন।

তিনি জানান, মৃত্যুর দুয়ার থেকে ফিরে এলেও এখনও নৃশংসতার স্মৃতি মনে হলে বিমর্ষ হয়ে পড়েন তার বোন। আগের মতো স্বাভাবিক জীবনে ফেরা নিয়ে শঙ্কায় ভোগেন।

শাহীন বলেন, আমরা পরিবারের সদস্যরা তাকে সময় দিয়ে হাসিখুশি রাখার চেষ্টা করি। মন খারাপ হলে এতদিন সাভার সিআরপির আশপাশের বিভিন্ন জায়গায় ঘুরাতে নিয়ে যেতাম। কাল ঘণ্টাখানেক সময় নিয়ে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিলাম।

খাদিজাকে জাতীয় স্মৃতিসৌধে ঘুরতে নিয়ে যাওয়ার পর রাতে ‘খাদিজার সর্বশেষ অবস্থা’ শিরোনামে এক ফেইসবুক পোস্টও দেন শাহীন।

খাদিজার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরতে পারা নিয়ে শঙ্কায় থাকা শাহীন ওই পোস্টে লেখেন, নরপিশাচ বদরুলের উপর্যুপুরি চাপাতির কোপে আহত খাদিজা আল্লাহর অশেষ কৃপায় কোটি মানুষের দোয়ায় মৃত্যু দুয়ার থেকে ফিরে এলেও তার স্বাভাবিক জীবনে ফিরতে অনেক লড়াই করতে হচ্ছে। আদৌ সে আগের মত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কি না তা এখনও বলা যাচ্ছে না।

খাদিজার শারীরিক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানিয়ে ফেইসবুক পোস্টে তিনি আরও লেখেন, বাম পায়ে কোপ পড়ায় হাঁটার সময় সেটি বেঁকে যাচ্ছে। বাম হাতের তালুতে এবং আঙ্গুলে অনেকগুলো কোপে প্রধান নার্ভ এবং ব্লাড ভেসেল মারাত্মকভাবে ইনজুরড হয়েছে, বাম হাতে সার্জারি করার পরও এখনও আঙ্গুল সোজা হচ্ছে না।

তার স্বাভাবিক চলাচল ফিরিয়ে আনতে সাভারের সিআরপিতে প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়ার কথা জানিয়ে শরনান লিখেছেন, শারীরিকভাবে আগের চেয়ে অনেক উন্নতি হলেও মানসিকভাবে অনেক বিপর্যস্ত। নৃসংশতার কথা মনে হলেই ভয় পেয়ে যাচ্ছে, নিজের এই অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না। তাই তাকে আমরা যথাসম্ভব হাসি খুশি রাখার চেষ্টা করতেছি, হাসপাতালের আশেপাশে ঘুরতে নিয়ে যাচ্ছি, আগের মত স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন দেখাচ্ছি।

পোস্টে খাদিজার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনার পাশাপাশি দ্রুত বদরুলের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর সিলেটের এমসি কলেজ কেন্দ্রে স্নাতক পরীক্ষা দিয়ে বের হয়ে হামলার শিকার হন সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস কোর্স) দ্বিতীয় বর্ষের ছাত্রী খাদিজা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলমের ধারালো অস্ত্রের আঘাতে তার মাথার খুলি ভেদে করে মস্তিষ্কও জখম হয়। ঘটনার পর রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসা শেষে ২৮ নভেম্বর খাদিজাকে সাভারের সিআরপিতে নেওয়া হয়। সেখানে তাকে প্রতিদিন ফিজিওথেরাপি দেওয়া হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে