মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন কমিশন সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য হতে হবে। অন্যথায় সেই নির্বাচন কমিশন এদেশের মানুষ কখনও মেনে নেবে না।

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আরাফাত রহমান কোকো’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এ দোয়া মাহফিলের আয়োজন করে।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ দেশের স্থিতিশীল অবস্থাকে নষ্ট করে রাজনীতিতে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করে। তারই ধারাবাহিকতায় রাষ্ট্রপতির উদ্যোগকে ইতিমধ্যে বিতর্কিত করে ফেলেছে এবং বিতর্কিত করতে বিভিন্নভাবে বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে।

মির্জা ফখরুল বলেন, ১/১১ যে অবৈধ সরকার যারা উদ্দেশ্য প্রণোদিত ও সুপরিকল্পিতভাবে বাংলাদেশে বিরাজনীতিকরণ করতে চেয়েছিল তারা বাংলাদেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্বের প্রতীক এবং বাংলাদেশের জাতীয়তাবাদের আদর্শের প্রতীক জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করবার যে নীলনকশা ছিল সেই নীল নকশার অংশ হিসেবে আরাফাত রহমান কোকো’কে গ্রেপ্তার করে নির্যাতন করেছিল।

তিনি আরও বলেন, যারই ধারাবাহিকতায় সেই উদ্দেশ্যকে নিয়েই আওয়ামী লীগ সরকার জাতীয়তাবাদী দল ও রাজনীতি এবং এই রাজনীতির পতাকা বহন করে স্বাধীনতা ও স্বার্বভৌমত্বের প্রতীক নিয়ে চলেছেন সেই নেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে তারা একদিকে রাজনীতি থেকে অন্যদিকে শারীরিকভাবে নিমূর্ল করার চেষ্টা করেছেন। এটা বিছিন্ন কোনো ঘটনা নয়, এটা এদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য আজকে যারা ষড়যন্ত্র করছেন। একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করবার জন্য সুপরিকল্পিতভাবে কাজ করছেন সেই নীলনকশার এই একটি অংশ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের