বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৭টি পণ্য পরিবহন ও সংরক্ষণে পাটের ব্যাগ বাধ্যতামূলক

news-image

নিউজ ডেস্ক : পণ্যে মোড়কের ব্যবহার বিষয়ে নির্দেশনা জারি করা হয়েছে। ইতিমধ্যে পণ্য সংরক্ষণ ও পরিবহনে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব‌্যবহারে গেজেট জারি করা হয়েছে।আইন অনুযায়ী পণ‌্যের ওজন ২০ কেজির বেশি হলে প্রযোজ‌্য হবে এই নিয়ম।

আগে থেকেই ৬টি পণ্যের জন্য পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশনা জারি করা হয়েছিল। ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহারের নির্দেশ দেয় বস্ত্র ও পাট মন্ত্রণালয়।

নতুন করে আরো ১১টি পণ্য যুক্ত হয়েছে এই তালিকায়। কাজেই এখন থেকে ১৭টি পণ্যের মোড়ক হিসেবে বাধ্যতামূলকভাবে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। সবাইকে সচেতন করতে নতুন পণ্যগুলোর নামসহ প্রচারণা চালানোরও সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। নতুন পণ্যগুলো হলো পেঁয়াজ, আদা, রসুন, ডাল, আলু, আটা, ময়দা, মরিচ, হলুদ, ধনিয়া এবং তুষ-খুদ-কুড়া।

কর্মকর্তারা জানিয়েছেন, এসব পণ‌্যের মোড়ক হিসেবে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করতে আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ফলে পাটের ব্যাগ ব্যবহারে আরো সচেতন হবেন সবাই। কোনো প্রতিষ্ঠান এই আইন না মানলে সর্বোচ্চ এক বছরের কারাদণ্ড বা ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। দ্বিতীয়বার একই অপরাধ করলে শাস্তি সর্বোচ্চ দণ্ডের দ্বিগুণ হবে।

বাংলাদেশের সোনালি আঁশ পাটের বহুমুখী ব্যবহার ও সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণের উদ্দেশ্যে ২০১০ সালে ২০ কেজির বেশি ওজনের পণ্যের মোড়কীকরণে পাটের ব‌্যবহার বাধ্যতামূলক করে আইন করা হয়।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত