,

অধিনায়কত্ব হারালেন আজহার আলী

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফরে দলের ও নিজের বাজে পারফরম্যান্সের কারণে একদিনের ক্রিকেটে পাকিস্তান জাতীয় দলের অধিনায়কত্ব হারালেন আজহার আলী। আগামী মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওয়ানডে দলের দায়িত্ব পেতে পারেন টি-২০ দলের অধিনায়ক শরফরাজ আহমেদ।

তবে ধারণা করা হচ্ছে- টেস্ট দলের বর্তমান অধিনায়ক মিসবাহ-উল-হক অবসর নিলে তার স্থলাভিষিক্ত হবেন আজহার আলী।

সূত্রে জানা যায়, পাকিস্তানের প্রধান নির্বাচক ইনজামাম-উল-হকের টি-২০ দলের অধিনায়ক শরফরাজ আহমেদকে মার্চ-এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে ওয়ানডে দলের দায়িত্ব দিতে চান। এ ব্যপারে ইনজামাম পিসিবি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের আশ্বস্ত করার চেষ্টা করছেন।

তবে অস্ট্রেলিয়ায় খুবই বাজে একটি সফরের পরে পিসিবি’র ঊর্ধ্বতন কর্মকর্তাদের কেউ কেউ জাতীয় দলে ব্যাপক পরিবর্তনের ইচ্ছা প্রকাশ করেছেন।

সূত্রটি জানিয়েছে ইনজামাম ও পিসিবি চেয়ারম্যান চাচ্ছেন মিসবাহ ও সিনিয়র ব্যাটসম্যান ইউসিন খান দ্রুত তাদের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে বোর্ডকে অবহিত করুক।

সূত্রটি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজ সফরে আজহার নিয়মিত অধিনায়ক হিসেবে মিসবাহর স্থলাভিষিক্ত হবেন। কিন্তু শরফরাজ টি-২০ দলের বাইরে ক্যারিবীয় সফরে বাড়তি দায়িত্ব হিসেবে ওয়ানডে দলেরও নেতৃত্ব দিবেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা