,

৩১ জানুয়ারি টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন

news-image

নিজস্ব প্রতিবেদক : সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা আব্দুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের পর শূন্য ঘোষণা করা টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আজ ইসির পক্ষ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী ৩১ জানুয়ারি এই আসনটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কে স্থানীয় টাঙ্গাইল সমিতি আয়োজিত এক অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে বিরূপ করেন আবদুল লতিফ সিদ্দিকী। পরে সমালোচনার মুখে মন্ত্রিত্ব হারানোর পাশাপাশি তাকে হারাতে হয় দলীয় পদও। ২০১৫ বছরের ১ সেপ্টেম্বর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। ৬ সেপ্টেম্বর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারি করে। পরে ২০১৫ সালের ১০ নভেম্বর আসনটিতে ভোটগ্রহণের তারিখ ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

তফসিল ঘোষণার পর উপ-নির্বাচনে প্রার্থী হতে মনোনয়নপত্র জমা দেন লতিফ সিদ্দিকীর ভাই কাদের সিদ্দিকী। তবে ঋণ খেলাপের অভিযোগে ২০১৫ সালের ১৩ অক্টোবর তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। এ আদেশ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন কাদের সিদ্দিকী।

গত বছরের ৪ ফেব্রুয়ারি কাদের সিদ্দিকীর করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত বেঞ্চ জারি করা রুল ও ‍রিট খারিজ করে দেন। কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ নয় বলে নির্বাচন কমিশনের দেওয়া সিদ্ধান্ত বহাল রাখেন আদালত।

এরপর হাইকোর্টের রায় স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আপিল আবেদন করেন কাদের সিদ্দিকী। ওই বছরের ৭ ফেব্রুয়ারি চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। শুনানি শেষে গত বৃহস্পতিবার আপিল বিভাগও কাদের সিদ্দিকীর করা আবেদন খারিজ করে দেন। এর ফলে নির্বাচনআয়োজনে সব বাধা দূর হয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে