,

নাসিরনগরে এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

news-image

আকতার হোসেন ভুইয়া ,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও দাতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসার পরীক্ষার্থীদের সাফল্য কামনা, মিলাদ মাহফিল ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আজ মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী ,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাকছুদুর রহমান,সাবেক উপজেলা চেয়ারম্যান লেঃ অবঃ গোলাম নুর,সদর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হাসেম, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী,হাজ্বী ফারুকুজ্জামান,মহিলা সদস্য শাহিনা খানম,হাজ্বী আবদুল গাফ্ফার,পিটিএস সভাপতি শিবলী চৌধুরী,সদস্য নজরুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আবদুর রহিম। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শায়েখ শাহ সাইদুর রহমান। । অন্যদিকে দাঁতমন্ডল এরফানিয়া আলিম মাদ্রাসা চত্বরে অধ্যক্ষ মোঃ ইলিয়াছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী। পরে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা