,

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে দুই বাংলাদেশি আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) সদস্য সন্দেহে মালয়েশিয়ায় দুই বাংলাদেশিসহ চারজনকে আটক করেছে পুলিশ। ১৩ ও ১৯ জানুয়ারির মধ্যে কুয়ালালামপুর ও সাবাহ প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে একজন নারী আছেন। তারা আইএসে যোগ দিতে যাচ্ছিল বলে দেশটির পুলিশের দাবি। খবর সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইটস টাইমসের।

আটক বাকি দুইজন ফিলিপাইন এবং মালয়েশিয়ার নাগরিক। তাদের নামপরিচয় ও ছবি প্রকাশ করেনি পুলিশ।

মালয়েশিয়ার পুলিশ প্রধান খালিদ আবু বকর সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন, আটকরা ইসলামিক স্টেটে যোগ দিতে যাচ্ছিল। ওই জঙ্গি গ্রুপটির প্রধানের নাম মাহমুদ আহমাদ। তিনি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক। তিনি আরও জানান, ওই গ্রুপটি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, বাংলাদেশ, মিয়ানমার থেকে কর্মী সংগ্রহ করে সাবাহ প্রদেশকে ব্যবহারের পরিকল্পনা করছিল।

চারজনের মধ্যে ফিলিপাইন ও মালয়েশিয়ার ওই নারীকে ১৩ জানুয়ারি সাবাহ প্রদেশ থেকে  আটক করা হয়। স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়, এই দুইজন বিয়ের পরিকল্পনা করেছিল। তারা অন্যদের জঙ্গি গ্রুপে টানতে উৎসাহিত করছিল।

এছাড়া গত ১৯ জানুয়ারি কুয়ালালামপুর থেকে দুই বাংলাদেশিকে আটক করা হয় বলে আবু বকর জানান। তাদের বয়স ২৭ থেকে ২৮ বছরের মধ্যে হবে। দু’জনই বিক্রয়কর্মী। তারা আইএসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন বলে দেশটির পুলিশ জানায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা