,

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় যুবক নিহত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসচাপায় রনি (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পৌরতলা বাস স্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রনি সদর উপজেলার  বিজেশ্বর গ্রামের শামছুল আলমের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ মঈনুর রহমান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন ও জানান, সকালে কাউতলি বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আসা দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস সরাইল-বিশ্বরোডের দিকে যাচ্ছিল। বাসটি পৈরতলা বাস স্ট্যান্ডের সামনে এলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক রনি মারা যান। তবে মোটরসাইকেলে থাকা আরেক আরোহী অক্ষত রয়েছেন।
তিনি আরও জানান, ঘাতক বাস ও চালক রতন সরকারকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা