,

শহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবি দীপিকার সঙ্গে?

news-image

বিনোদন ডেস্ক : ঈশানের নাকি ইরানি ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে।

প্রথমে শোনা গিয়েছিল, শহিদ কাপুরের ভাই ঈশান করণ জোহরের ছবি দিয়েই বলিউডের শুরুটা করবেন। মারাঠী ছবি ‘সাইরাত’-এর হিন্দি রিমেকে শ্রীদেবী কন্যা জাহ্নবীর বিপরীতে দেখা যাবে ঈশানকে। কিন্তু তাহল না। কিন্তু তার পরিবর্তে যা হতে চলেছে তা আরও বড় খবর। শহিদ কাপুরের ভাই ঈশানের প্রথম ছবিই কি দীপিকার সঙ্গে?

মুম্বাই মিররে প্রকাশিত খবর অনুযায়ী, ঈশানের নাকি ইরানি ছবি ‘বিয়ন্ড দ্য ক্লাউডস’ দিয়েই অভিনয় জগতে অভিষেক হতে চলেছে। তার চেয়েও বড় খবর সম্ভবত এই ছবিতে দীপিকা পাডুকোনের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ঈশানকে। গত বছর এই ছবির জন্যই লুক টেস্ট দিয়েছিলেন দীপিকা। দীপিকা এই ছবিতে কাজ করছেন কি না তা এখনো নিশ্চিত নয়।

তবে ছবির প্রযোজক জানিয়েছেন, এই ছবিতে ঈশান পাকাপাকিভাবেই অভিনয় করছেন। ছবিটি মূলত ভাই-বোনের সম্পর্ক নিয়ে। ছবির প্রযোজক জানিয়েছেন, লুক টেস্টে অসাধারণ মানিয়েছে ঈশানকে। ও দারুণ অভিনেতা। এই চরিত্র জন্য পরিচালক মাজিদ মাজিদি যেমন অভিনেতা চাইছিলেন, ঈশান ঠিক তেমনই। এই ছবির দৃশ্য মুম্বাই এবং জয়পুরে শ্যুট করা হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা