,

ট্রাম্পকে খালেদা জিয়ার অভিনন্দন

news-image

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল সকালে দলের বিশেষ সহকারী ড. আসাদুজ্জামান রিপন বারিধারায় যুক্তরাষ্ট্র দূতাবাসে গিয়ে বেগম জিয়ার এই বার্তা পৌঁছে দেন।

আসাদুজ্জামান রিপন আমাদের সময়কে বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে বার্তা দিয়েছে। পত্রটি আমি দূতাবাসের পলিট্রিক্যাল চিফ ড্যানিয়াল র‌্যাকভের কাছে পৌঁছে দিয়েছি।

উল্লেখ্য, গত ২০ জানুয়ারি ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথগ্রহণ করেন। এ ছাড়া ইউরোপীয় পার্লামেন্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যান্টিনিও তাজানিওকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। তার এই বার্তা গুলশানে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসে ইউরোপীয় ইউনিয়নের ডেলিগেশনের রাজনৈতিক বিভাগের প্রধানের কাছে পৌঁছে দিয়েছেন বলে জানান রিপন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের