,

সমাজের পিছিয়ে থাকা জনগোষ্টীর সেবায় সকলকে ভ’মিকা রাখতে হবে -এডভোকট আবু তাহের

news-image

ব্রাহ্মণবাড়িয়ার প্রাণ ঐতিহ্যবাহী তিতাস নদীর জল ঘেঁষা তীরে বিশ্বখ্যাত ঔপন্যাসিক অদ্বৈত মল্ল বর্মণের জন্ম স্থান পৌর এলাকার গোকর্ণঘাটের মল্ল পাড়ায় শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবকল্যাণ পরিষদের আয়োজনে তিতাসের জলজীবি মল্লদের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়। মানুষের জন্য মানুষ, জীবনের জন্য জীবন এই শ্লোগানে উক্ত সেবা কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন সাহিত্য একাডেমির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবু তাহের। ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবকল্যাণ পরিষদের সভাপতি মাসুদুর রহমান মাসুদ এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সভাপতি অদ্বৈত গবেষক কবি জয়দুল হোসেন, শিক্ষানুরাগী সমাজসেবক আলহাজ্ব এডভোকেট লোকমান হোসেন, সাংবাদিক আল আমীন শাহীন, আলহাজ্ব ডাঃ ইয়াকুব আলী। সমাজকর্মী জসীম উদ্দিন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন এডভোকেট শাহানুর ইসলাম, সাবেক ভিপি এডভোকেট সিরাজুল ইসলাম ফেরদৌস, বীর মুক্তিযোদ্ধা বশীর আহমেদ,সাবেক কমিশনার আনিছুর রহমান, সমাজসেবক আলহাজ্ব সাদেকুল ইসলাম, লেখক কবি মানিক রতন শর্মা. সমাজসেবক তসলিমুর রেজা,আলী আজম, প্রবাসী সংগঠক কাজী শাহ আলম,ব্যাংকার খুরশেদুল ইসলাম, সংগঠনের সহ সভাপতি এম আর মাহমুদ, প্রচার সম্পাদক ফারুক মিয়া, নির্মল মল্ল বর্মণ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এভোকেট আবু তাহের বলেন, ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্য বিকাশে অদ্বেত মল্ল বর্মণ অনন্য অবদান রেখে গেছেন। জেলাবাসীর সুখ দুঃখের সাথী হওয়ার অঙ্গীকারে অদ্বৈত মল্ল বর্মণের জন্মস্থানে ঢাকাস্থ যুব কল্যাণ পরিষদ যে সেবা কর্মসূচী গ্রহণ করেছে তা প্রসংশনীয়। তিনি বলেন সমাজের পিছিয়ে থাকা জনগোষ্টীকে সহায়তা করে সকলের শান্তি সুখ শান্তি নিশ্চিত করতে হবে। তিনি মানুষের জন্য মানুষ এই শ্লোগানে সম্প্রীতির মাধ্যমে সেবা কাজে সকলকে এগিয়ে আসার আহবান জানান।
কবি জয়দুল হোসেন অনুষ্ঠানে অদ্বৈত মল্ল বর্মণের নামে সড়ক, স্কুলের নামকরণ সহ অদ্বেতের স্মৃতিকে প্রজ্ঝো¦ল রাখার জন্য আহবান জানান। সবশেষে গোকর্ণ ঘাটের মল্ল পরিবারের মাঝে শীতের বস্ত্র বিতরণ করা হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা