,

‘আমিই শুরুটা করেছিলাম’

news-image

স্পোর্টস ডেস্ক :বাংলাদেশ দলের অন্যতম বড় ক্রিকেটারদের একজন তিনি। সম্পতি তার কাঁধে বড় দায়িত্ব অর্পিত হয়েছে। কিন্তু তিনি দায়িত্ব পালনে হোঁচট খেয়ে অনুশোচনায় ভুগছেন।তিনি বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক তামিম ইকবাল। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচটা স্মরণীয় করে রাখার সুযোগ ছিল তার। তিনি নেতৃত্ব দিলেন ঠিকই, কিন্তু তা ব্যাটসম্যানদের সাজঘরে ফিরে যাওয়ার। প্রথম ইনিংসে আস্তে ধীরে সাজঘরে ফিরলেও দ্বিতীয় ইনিংসে যেন তর সই ছিল না। তিন দিনেই ম্যাচটা বাংলাদেশ কার্যত হারলো।

এই হারের পুরো দায় মাথায় নিয়েছেন তামিম। প্রথম ইনিংসে শর্ট বল পুল করতে গিয়ে ক্যাচ দিলেন উইকেটের পেছনে। ইনিংসের সেটি মাত্রই চতুর্থ ওভার। দ্বিতীয় ইনিংসে তার আউট ছিল আরো বাজে। ডিপ স্কয়ার লেগে ফিল্ডার দাঁড় করিয়ে দেয়া হলো শর্ট বল। তামিম সাজানো ছক মেনে যেন ফাঁদে পা দিলেন ইচ্ছে করে। ফুল করে তুলে দিলেন ক্যাচ। ম্যাচ বাঁচানোর তাগিদে ব্যাট করতে নামা বাংলাদেশের সেটি মাত্রই ষষ্ঠ ওভার। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে ঘুরে–ফিরে বারবার তামিমের কণ্ঠে শোনা গেল এর অনুশোচনা। দলের ব্যর্থতার পুরো দায়ও নিজ কাঁধে তুলে নিয়েছেন তামিম।

তিনি বলেছেন, আমি অধিনায়ক ছিলাম। ভালোভাবে নেতৃত্ব দেয়া উচিত ছিল। অধিনায়ক তো শুধু নামে নয়, আমার ব্যাটিং দিয়ে নেতৃত্ব দিতে পারতাম। যেভাবে দ্বিতীয় ইনিংসে আউট হয়েছি, দলের নেতা বাকিদের কাছে ভালো কোনো বার্তা যায়নি।

রেকর্ডে-পরিসংখ্যানে দলের সেরা ব্যাটসম্যান তিনি। এর দায়ও তো মেটানোর ছিল। তামিমের আরও খারাপ লাগছে এই ভেবে, পুরো টেস্ট সিরিজে কখনোই কোনো বলে বোলাররা ভোগাতে পারেনি তাকে। নিজ দোষে আউট হয়েছেন। আর সেটা স্বীকারও করলেন, নিজের কথা যদি বলি, পুরো সিরিজে এ রকম কোনো ইনিংস ছিল না যেখানে আমি বিন্দুমাত্র সমস্যায় পড়েছি। অনায়াসে খেলছিলাম, কিন্তু সেটাকে পুঁজি করে বড় ইনিংস করতে পারিনি। আমার প্রতি দলের যে প্রত্যাশা, কিংবা আমি নিজেও নিজের প্রতি যে প্রত্যাশা করি, তাতে হতাশ হয়েছি। এতো অনায়াসে খেলেও সেটাকে পুঁজি করতে না পারাটা ক্রাইম। আমি সেই অপরাধে অপরাধী।

এ দিক দিয়ে সতীর্থরা অধিনায়ককে পুরো অনুসরণ করে গেল। তামিম ওপেনারের ভূমিকায় খেলেন বলে দায়িত্বটা যে বেশি, তাও বোঝেন, যেভাবে আউট হয়েছি—রাবিশ। আমার উচিত ছিল বাজে বলের জন্য অপেক্ষা করা। সেখান থেকে রান তোলা। দীর্ঘ সময় ব্যাট করা। আমাকে নিয়ে বড় জুটি গড়ে তুলতে পারলে ছবিটা অন্য রকম হতো। আমি পুরো দায় নিচ্ছি। আমিই শুরুটা করেছিলাম। আমি ওই শটটা না খেললে, কঠিন পথটা বেছে নিতে পারলে ম্যাচ অন্য রকম হতো।

তামিম বলেন, আমরা সহজ পথে হেঁটেছি। কঠোর পরিশ্রম করতে চাইনি। কঠিন কাজটা বেছে নিতে চাইনি। তেমনটাই মনে হয়েছে। এমন পরিস্থিতিতে নেতার কাছ থেকে সতীর্থরা আশা করে সামনে থেকে পথ দেখাবে। আমি তা পারিনি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে