,

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেলেন সাত লেখক

news-image

নিউজ ডেস্ক : বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০১৬ ঘোষণা করা হয়েছে।

সোমবার বিকালে বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান সংবাদ সম্মেলনে মাধ্যমে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করেন।

এ বছর সাত বিভাগে সাতজন বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার পাচ্ছেন।

২০১৬ সালে কবিতায় আবু হাসান শাহরিয়ার, কথাসাহিত্যে শাহাদুজ্জামান, প্রবন্ধ ও গবেষণায় মোরশেদ শফিউল হাসান, অনুবাদে অধ্যাপক নিয়াজ জামান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যে ডা. এম এ হাসান, আত্মজীবনী/স্মৃতিকথা/ ভ্রমণ বিভাগে নূরজাহান বোস এবং শিশুসাহিত্যে রাশেদ রউফ।

এ বছর নাটক এবং বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ বিভাগে কাউকে পুরস্কারের জন্য বিবেচনা করা হয় নি।

শামসুজ্জামান খান বলেন, সোমবার সকালে বাংলা একাডেমির কার্যনির্বাহী পরিষদের বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের নাম চূড়ান্ত করা হয়। পুরস্কারপ্রাপ্তদের হাতে ১ ফেব্রুয়ারি অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুরস্কার তুলে দেবেন।

পুরস্কার হিসেবে এক লাখ টাকা, সনদপত্র ও স্মারক দেয়া হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা