,

৩০০ আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে- কাজী মামুনুর রশিদ

news-image

আমিরজাদা চৌধুরী,ব্রাহ্মণবাড়িয়া থেকে: নবীনগরে উপজেলা জাতীয় পার্টির বর্ধিত সভা সোমবার দুপুরে উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ এর উপদেষ্টা কাজী মামুনুর রশিদ। নবীনগর উপজেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি রজব আলী মোল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টি যুগ্ন সদস্য সচিব সৈয়দ মোকাব্বের,উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা এটিএম আবদুল্লা মাষ্টার, জেলা জাতীয় পার্টি সদস্য আনিস খান। উপজেলা জাতীয় পার্টি নেতা মুসলেহ উদ্দিন মৃধার পরিচালনায় বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টি সভাপতি ইদন খান, সাধারন সম্পাদক আবদুল কুদ্দস ও উপজেলা যুব সংহতি সভাপতি মহসিন হোসাইন রানা প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে কাজী মামুনুর রশিদ বলেন আগামীতে জাতীয় পার্টি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে আওয়ামীলীগ ও বিএনপির সিড়ি হিসাবে ব্যবহার হবে না। জাতীয় পার্টি একক ভাবে ৩শত সংসদীয় আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। এসময় তিনি আরও বলেন ইতিমধ্যে পার্টি চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হোসাইন মুহাম্মদ এরশাদ প্রতিটি আসনে যারা পার্টির জন্য কাজ করছেন তাদের নাম সংগ্রহ করে আগামী সংসদ নির্বাচনের প্রার্থীদের তালিকা প্রণয়ন করছেন।
বর্ধিত সভায় উপজেলা জাতীয় পার্টি ও সহযোগি সংগঠনসহ নবীনগরের ২১টি ইউনিয়ন ও পৌরসভা জাতীয় পাটির নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা