,

এমপির বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ ফুলবাড়িয়া আসনের এমপি অ্যাডভোকেট মুসলিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ময়মনসিংহে ২নং আমলি আদালতে মামলা দায়ের করা হয়েছে।

মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন বাদী হয়ে এমপিসহ আরো ১৬ জনকে আসামি করে এই মামলাটি দায়ের করেন।

আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক মামলাটি আমলে নিয়ে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রেরণের নির্দেশ দেন।

এই মামলায় বর্তমান ধর্মমন্ত্রী অ্যাডভোকেট মতিউর রহমান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, ফুলবাড়িয়ার সাবেক এমএনএ নজরুল ইসলাম, সাবেক এমপি এম জোবেদ আলীসহ ২৩ জনকে সাক্ষী করা হয়েছে।

১৬ জন আসামি ছাড়াও এ মামলায় আরো ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট ফজলুল হক দুলাল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা