,

রিমান্ডে সব অভিযোগ অস্বীকার করলেন আরাফাত সানি

news-image

স্পোর্টস ডেস্ক : রিমান্ডে থাকা জাতীয় দলের ক্রিকেটার আরাফাত সানি তার বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করেছেন বলে জানা গেছে। একইসাথে অভিযোগকারীনি তরুণীকে বিয়ের কথাও অস্বীকার করেছেন তিনি।

এছাড়া আপত্তিকর কোনো ছবি মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইলের কথা উড়িয়ে দিয়েছেন এই স্পিনার। পাল্টাপাল্টি বক্তব্যের পর ঘটনাটি নিয়ে জোর তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশের বক্তব্য, তথ্যপ্রযুক্তি আইনের মামলায় মুখের কথায় কাজ হয়না। এক্ষেত্রে যথাযথ তথ্যপ্রমাণ উপস্থাপন করতে হয়। ইতিমধ্যেই মামলার বাদী সেই তরুণীর মোবাইল ফোন আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। ফোনটি বর্তমানে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডির গবেষণাগারে পাঠানো হয়েছে। এছাড়া সানি ও তার পরিবার গতকাল আদালতে বিয়ের কথা অস্বীকার করলে বাদীপক্ষ থেকে একটি কাবিন নামা দাখিল করা হয়েছিল। সেই কাবিন নামাও খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, এক তরুণীর অভিযোগের প্রেক্ষিতে গতকাল রবিবার সকালে সাভারের আমিনবাজারে অবস্থিত সানির নিজ বাসা থেকে সানিকে গ্রেপ্তার করে পুলিশ। সেই তরুণীর অভিযোগ- তার সাথে আরাফাত সানির দীর্ঘ ৭ বছরের সম্পর্ক ছিল। তারা ২০১৪ সালে গোপনে বিয়েও করেন। কিন্তু তাকে ঘরে তুলতে গড়িমসি শুরু করে সানি। সেই তরুণী চাপ দিলে সানি তাদের অন্তরঙ্গ কিছু ছবি মেসেঞ্জারে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা চেষ্টা করেন। এছাড়া ফেইক আইডি খুলেও সেই তরুণীর আপত্তিকর ছবি আপলোড করেন।

এরপর গত ৫ জানুয়ারি সেই তরুণী মোহাম্মদপুর থানায় তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়ে আরাফাত সানিকে গ্রেপ্তার করে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা