,

ট্রাম্পবিরোধীদের সমর্থন করি : প্রিয়াঙ্কা

news-image

বিনোদন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ৪৫তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু পরিসংখ্যান বলছে, সেখানে ট্রাম্পবিরোধীদের সংখ্যাই বেশি। তাই প্রেসিডেন্টের শপথগ্রহণের পরদিনই ওয়াশিংটন ডিসিতে নারীরা প্রতিবাদ মিছিল বের করেন। সেখানে উপস্থিত থাকতে না পারলেও সেই মিছিলকে সমর্থন জানিয়েছেন বলিউডি হার্টথ্রব প্রিয়াঙ্কা চোপড়া। তিনি টুইট করেছেন, ‘আমি ট্রাম্পবিরোধী প্রতিবাদ মিছিলের অংশ হতে পারলাম না বলে খারাপ লাগছে। কিন্তু প্রতিবাদীদের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে।’

এই মুহূর্তে ‘বেওয়াচ’-এর শুটিংয়ে লস অ্যাঞ্জেলেসে রয়েছেন এ নায়িকা। ‘কোয়ান্টিকো’র সৌজন্যে দীর্ঘদিন ধরেই মার্কিন রাজ্যে রয়েছেন প্রিয়াঙ্কা। বলিউড ছেড়ে পাড়ি দিয়েছেন হলিউডে। গত কয়েক মাস ধরেই ট্রাম্প-হিলারির লড়াইয়ে সরগরম ছিল গোটা বিশ্ব। ট্রাম্প বিজয়ী হওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেননি প্রিয়াঙ্কা। তবে এই মিছিলকে সমর্থন করে তিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদে ট্রাম্পের বসাটা তিনি মেনে নিতে পারেননি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা