,

রেলসেতুর পাটাতনে বাঁশ ব্যবহার নতুন নয় : রেলমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, রেলপথের সেতুর পাটাতনে বাঁশের ব্যবহার নতুন নয়। এ নিয়ে খবর প্রকাশের ফলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।

আজ সোমবার সকালে কমলাপুর রেলস্টেশনে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে নতুন কোচের একটি ট্রেনের উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

উদ্বোধনের পর মহানগর প্রভাতী ট্রেনটি সকাল পৌনে ৭টায় ঢাকা ছেড়ে যায়। যাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান রেলমন্ত্রী।

এর আগে সংক্ষিপ্ত বক্তৃতায় মুজিবুল হক বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে অচিরেই ইন্দোনেশিয়া থেকে আনা প্রায় ২০০টি নতুন কোচ বহরে যোগ হবে। তিনি জানান, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-নারায়ণগঞ্জ এবং জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডাবল লাইনের কাজ শুরু হয়েছে, যা খুব দ্রুত সম্পন্ন হবে।

কক্সবাজার ও বরিশাল পর্যন্ত রেললাইন তৈরির প্রকল্পও দ্রুত শেষ হবে বলে মন্ত্রী জানিয়েছেন। আগামী দুই বছরের মধ্যে রেলের প্রকল্পগুলো শেষ হলে এ খাতে যুগান্তকারী উন্নয়ন হবে বলে তিনি মনে করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা