,

২১ জেলায় পণ্যবাহী যান ধর্মঘট শুরু

news-image

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১২ দফা দাবি আদায়ে খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্যবাহী পরিবহন ধর্মঘট সোমবার ভোর থেকে শুরু হয়েছে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গফ্ফার বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে ধর্মঘটের এ কর্মসূচি ঘোষণা করা হয়।

সেসময় রোববারের মধ্যে ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিলসহ ১২ দফা দাবি মানা না হলে সোমবার থেকে খুলনা বিভাগ, বৃহত্তর ফরিদপুর ও বরিশালসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় সকল পণ্যবাহী যানবাহন অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করার ঘোষণা দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল (২১ জেলা) পণ্য পরিবহণ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

দাবি সমূহের মধ্যে রয়েছে, ট্রাক ও কাভার্ড ভ্যানের সাইড অ্যাঙ্গেল, বাম্পার ও হুক অপসারণ সিদ্ধান্ত বাতিল, পরিবহনে অতিরিক্ত পণ্য বোঝাই না করতে প্রেস নোট জারি, অতিরিক্ত পণ্য পরিবহন নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন, ওয়েব্রিজে জরিমানা বাতিল, ১২ হাজার টাকা স্কেল জরিমানা প্রত্যাহার, ফেরিঘাটে চাঁদাবাজী ও অনিয়ম বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে হয়রানি বন্ধ, পৌরসভা ও সিটি করপোরেশনের নামে চাঁদাবাজী বন্ধ, ব্রিজের টোল কমানো, অপ্রয়োজনীয় স্পিড ব্রেকার অপসারণ, প্রশিক্ষণের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স প্রদান, জ্বালানী তেলের দাম কমানো, ভারতের পেট্রোপোল বন্দরে চালকদের নির্যাতন বন্ধ ও গত বছরের সীতাকুন্ডু থানায় ৪০০ জন অজ্ঞাত ট্রাক চালকদের নামে মামলা প্রত্যাহার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা