,

তাসকিন-কামরুলের ব্যাটে ১০৮ রানের লিড বাংলাদেশের

news-image

স্পোর্টস ডেস্ক : দুজনেই দলের স্বীকৃত বোলার। পেস আক্রমণে যথাযথ সাফল্য পেয়েছেন। এবার দলের বিপদে ব্যাট হাতেও জ্বলে উঠলেন দুই পেসার কামরুল ইসলাম রাব্বি এবং তাসকিন আহমেদ। দুজনেই খেললেন টেস্টে ক্যারিয়ার সেরা ইনিংস। নবম উইকেটে দুজনে দলীয় সর্বোচ্চ ৫১ রানের জুটি গড়লেন। এই জুটিতে ভর করেই ১০৮ রানের লিড নিয়ে অলআউট হলো বাংলাদেশ।

ক্রাইস্টচার্চে টেস্ট ড্র করতে হলেও বাংলাদেশকে আগামীকাল পঞ্চম দিনের দুটি সেশন খেলতে হতো। কিন্ত চতুর্থ দিনেই আউট হওয়ার প্রতিযোগিতায় নেমে গেলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ১১৫ রানে নেই ৮ উইকেট! তামিম থেকে শুরু করে সাব্বির পর্যন্ত কেউ দায়িত্ব নিতে পারেননি।

দলীয় ১৭ রানে টিম সাউদিকে উইকেট উপহার দেন অধিনায়ক তামিম ইকবাল (৮)। এরপর মাহমুদ উল্লাহ এবং সৌম্য সরকার জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু ব্যক্তিগত ৩৬ রানে জিত রাভালের দারুণ এক ক্যাচে ফিরে যান সৌম্য। তার জায়গায় সাকিব (৮) এসেই শট খেলতে শুরু করেন। দুইবার ক্যাচ দিয়ে বেঁচে গিয়েও থিতু হওয়ার চেষ্টা করেননি তিনি। তাই ৫ বল পরই বাজে শট খেলে সাউদির শিকারে পরিণত হন।

সাকিবের বিদায়ের পর ‘সর্বোচ্চ’ ৩৮ রান করে বিদায় নেন মাহমুদ উল্লাহ। আউট হওয়ার মিছিলে যোগ দেন শান্ত (১২), সাব্বির (০) এবং নুরুল হাসান (০)। সাব্বির ১১টি বল খেলে খুব দৃষ্টিকটুভাবে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন তিনি। ‘অল-রাউন্ডার’ মেহেদী মিরাজ ফিরেছেন ৪ রান করে। শেষে দুই বোলারের অর্ধশত রানের জুটিতে ভর করে ১৭৩ রানে থামে বাংলাদেশ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা