,

২৪ ঘণ্টায় আফগানিস্তানে নিহত ৪১

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানে বিদ্রোহীদের আস্তানা উৎখাতে সেনা, পুলিশ ও গোয়েন্দা সংস্থা কর্মকর্তাদের অভিযানে গত ২৪ ঘণ্টায় দেশটিতে অন্তত ৪১ জঙ্গি নিহত হয়েছে। অভিযানে আরো ২৫ জন আহত হয়েছে। রবিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, ‘গত ২৪ ঘণ্টায় জাতীয় প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনী জনগণের জানমাল রক্ষায় কয়েকটি যৌথ অভিযান পরিচালনা করেছে। যৌথ বাহিনী দেশের বিভিন্ন স্থানে বিদ্রোহীদের পরাজিত করছে। অভিযানে অন্তত ৪১ বিদ্রোহী নিহত ও অপর ২৫জন আহত হয়েছে।’

বিবৃতিতে বলা হয়, কাপিসা, উরুজগান, কান্দাহার, কুন্দুজ ও হেলমান্দ প্রদেশে অভিযানকালে যৌথ বাহিনী বেশ কিছু হালকা ও ভারী গোলাবারুদ জব্দ করেছে।

এদিকে রোববার সকালে উত্তর জোন পুলিশের মুখপাত্র মাহফুজুল্লাহ আকবরি বার্তসংস্থা সিনহুয়াকে জানান, শনিবার রাতে কুন্দুজ প্রদেশের দাশ্ত-ই-আর্চি জেলার একটি গ্রামে আত্মঘাতী ভেস্ট বানানের সময় দুর্ঘটনা বশত বিস্ফোরণে চার বিদ্রোহী মারা গেছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা