,

ত্রিপুরায় শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশ সাহায্য করেছে : তথাগত

news-image

আন্তর্জাতিক ডেস্ক :ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বলেছেন, বাংলাদেশের সাহায্য ছাড়া ত্রিপুরা রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করাটা অসম্ভব ছিল। শনিবার ত্রিপুরার ৪৬তম পূর্ণ রাজ্য দিবস উদযাপন অনুষ্ঠানে আগরতলায় ত্রিপুরার রাজ্যপাল আরো বলেন, ত্রিপুরার তিন দিকে বাংলাদেশ সীমান্ত। তাই বাংলাদেশের সাহায্য ছাড়া ত্রিপুরায় জঙ্গি ও সন্ত্রাসবাদীদের দমন করা অসম্ভব ছিল।

ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রে শেখ হাসিনার সরকারের উদ্যোগের প্রশংসা করেন তথাগত রায়।

বাংলাদেশের বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বাংলাদেশের আগের সরকার রাজনৈতিক উদেশ্যেই ভারতকে একটি শত্রুরাষ্ট্র হিসেবে দেখত। তার ফলে সন্ত্রাসবাদীরাও বাংলাদেশের মাটিতে আশ্রয় নেয়ার ক্ষেত্রে প্রশয় পেতো। এখন সেই অবস্থার পরিবর্তন হয়েছে।

তথাগত রায় আরো জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির কারণেই ত্রিপুরায় সাম্প্রদায়িক সম্প্রীতি পুনঃপ্রতিষ্ঠা সম্ভব হয়েছে। তাই বাম শাসিত রাজ্য সরকার আজ এই সাফল্য দাবি করতেই পারে।

ত্রিপুরাকে ভারতের উত্তরপূর্ব রাজ্যের রোল মডেল হিসাবে বর্ণনা করে রাজ্যপাল বলেন, এই রাজ্যটি দীর্ঘদিন ধরেই জঙ্গি ও সন্ত্রাসবাদী সমস্যা ও সাম্প্রদায়িক উত্তেজনার শিকার হয়ে আসছে। কিন্তু প্রত্যন্ত এলাকা এবং প্রাকৃতিক সম্পদের স্বল্পতার মধ্যে দিয়েও রাজ্য সরকার যেভাবে বিদ্রোহ ও সাম্প্রদায়িক উত্তেজনা দমন করেছে, তা এককথায় অবিশ্বাস্য।

তথাগত রায় ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার পূর্তমন্ত্রী বাদল চৌধুরী, রাজ্যটির প্রধান সচিব যশপাল সিং, আগরতলা পুর নিগমের মেয়র ড. প্রফুল্লজিৎ সিনহা। দুই দিনব্যাপী অনুষ্ঠান শেষ হয় রবিবার।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের