,

বরফে ঢাকলো সাহারা মরুভূমি

news-image

আন্তর্জাতিক ডেস্ক :সাহারা মরুভূমির একাংশ বরফে ঢেকে গেছে। রবিবার অন্তত এক মিটার পুরু বরফের চাদরেঢাকা পড়ে অঞ্চলটি বলে খবর পাওয়া গেছে।

আলজিরিয়ায় আইন সেফ্রা শহরেবরফে ঢাকা বালির উপর থেকে স্লেজের মতো গাড়িতে করে নামতে দেখা গেছে স্থানীয়দের।

বড়দিনের আগেই আইন সেফ্রায় বরফের গুঁড়ি পড়তে দেখা গিয়েছিল। ৩৭ বছরে এই প্রথমবার পৃথিবীর উষ্ণতম মরুভূমির লালচে বালির উপরে সাদা বরফের কুচি দেখা যায়। কিন্তু রবিবার সকাল থেকে এ দৃশ্য একেবারে চমকে দিয়েছে সকলকে। বরফ দেখে স্থানীয়দের যাবতীয় কাজকর্ম বন্ধ হয়ে যায়। রাস্তাঘাট পিচ্ছিল হওয়া রাস্তায় গাড়ির সারি লেগে যায়।

তা দেখে শিশুরা খুশিতে মেতে ওঠে। অসময়ে (এবং অবশ্যই চরম অপ্রত্যাশিত স্থানে) রাতারাতি গজিয়ে উঠেছে স্নোম্যান! স্লেজের মতো গাড়ি করে বালিয়াড়ি থেকে নেমে আসছে তারা।

মিররের চিত্রসাংবাদিক সেকৌরি কামেল বলেন, রাত দেড়টা দিকে তুষারপাত শুরু হয়েছিল। তার পর থেকে আর থামেনি। কয়েক জায়গায় এক মিটার পুরু বরফের চাদর হয়ে যায়।

এর আগে ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি আইন সেফ্রায় বরফ দেখা গিয়েছিল। তবে সে বার মাত্র আধঘণ্টা তুষারঝড় স্থায়ী হয়েছিল। অ্যাটলাস পর্বতশ্রেণি দিয়ে ঘেরা আইন সেফ্রা সমুদ্রপৃষ্ঠ থেকে ১,০০০ মিটার উপরে। এই শহরটিই হল সাহারার অন্যতম প্রবেশপথ।সূত্র: মিরর

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা