,

সাবধান, পর্নো সাইটে ঢুকবেন না!

news-image

নিজস্ব প্রতিবেদক : আপনি কি কোনো পর্নো সাইটের সদস্য? তাহলে এখনি সেখান থেকে নিজেকে সরিয়ে নিন। না হলে কোনো একদিন দেখবেন আপনার নাম, পরিচয় সবার সামনে৷ তখন অবস্থাটা কী হতে পারে, একবার ভেবে দেখুন!

জ্বী হ্যাঁ, এমন ঘটনা কিন্তু এরই মধ্যে ঘটে গেছে। ‘লুলজসেক’ নামের একটি হ্যাকিং গ্রুপ সম্প্রতি বিভিন্ন পর্নো সাইটের হাজার হাজার সদস্যের নাম প্রকাশ করেছে৷

তারা এতটাই শক্তিশালী যে, বিশ্বের অন্যতম সেরা গোয়েন্দা সংস্থা অ্যামেরিকার সিআইএ’র ওয়েবসাইটেও হামলা চালিয়েছে লুলজসেক। ফলে গত সপ্তাহে একদিন দুই ঘণ্টার জন্য এই ওয়েবসাইটের গতি ধীর হয়ে গিয়েছিল। এছাড়া অনেক ব্যবহারকারী কোনো ব্যাপারে জানতে চাইলেও তাৎক্ষণিকভাবে উত্তর দেয়া সম্ভব হচ্ছিল না।

মার্কিন সিনেট ও সনি কোম্পানির ওয়েবসাইটও সম্প্রতি হ্যাক করে লুলজসেক। এসব কারণে এই হ্যাকিং গ্রুপের সদস্যদের খুঁজছিল ব্রিটেন ও যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। সোমবার এ দলের একজনকে গ্রেপ্তার করা হয়েছে ব্রিটেনে। তার নাম রায়ান ক্লেয়ারি, বয়স মাত্র ১৯।

ক্লেয়ারি’র মা বলছেন ১২ বছর বয়স থেকেই কম্পিউটারই তার জগৎ৷

ক্লেয়ার গ্রেপ্তার হওয়ার পর লুলজসেক বলছে তারা শুধু আনন্দ করার জন্যই হ্যাক করে থাকে। তবে অনলাইনে ব্যক্তিগত তথ্য দেয়া যে নিরাপদ নয়, সেটাও তারা মানুষকে জানাতে চায়৷

সম্প্রতি আরেকটি নামকরা হ্যাকিং গ্রুপ ‘অ্যানোনিমাস’এর সঙ্গে জোট বেঁধেছে লুলজসেক। তাদের আশা, এবার তারা সরকারি ওয়েবসাইট থেকে তথ্য বের করতে পারবে।

উল্লেখ্য, গত বছর উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান আসাঞ্জের বিরুদ্ধে যেসব কোম্পানি অভিযোগ এনেছিল তাদের ওয়েবসাইট হ্যাক করে বিখ্যাত হয়ে যায় ‘অ্যানোনিমাস’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের