,

ট্রাম্পের সাথে সাক্ষাত করবেন থেরেসা মে

news-image

আন্তর্জাতিক ডেস্ক :শুক্রবার ওয়াশিংটন ডিসিতে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। রবিবার হোয়াইট হাউসের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যম এ খবর জানায়।
দ্যা গার্ডিয়ান জানায়, শনিবার ট্রাম্প তার প্রথম কার্যদিবসে সিআইএ’র প্রধান কার্যালয় পরিদর্শনে গিয়ে থেরেসা মে এবং তার মধ্যকার সংক্ষিপ্ত সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, শিগগিরই আমাদের দেশে ব্রিটিশ প্রধানমন্ত্রী আসছেন।

ট্রাম্পের এ ঘোষণার পরপর গত রাতে ডাউনিং স্ট্রিটও বিষয়টি নিশ্চিত করে। প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের অভিষেকের প্রতিবাদ জানিয়ে যখন বিশ্বব্যাপী লাখো নারী ট্রাম্প বিরোধী মিছিলে সমবেত হচ্ছে, ঠিক সেই সময় বৈঠকটি নিশ্চিত করা হল।

দ্যা টেলিগ্রাফ তাদের এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার থেরেসা মে এক সংক্ষিপ্ত সফরে ওয়াশিংটন যাবেন। তবে তার এ সফরে মন্ত্রিসভার কোনো সদস্য থাকছেন না।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে অভিষেকের পর প্রথম বিদেশী নেতা হিসেবে থেরেসা মে ট্রাম্পের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে এ সফরের পরিকল্পনা করেছেন মে।

ট্রাম্পের সঙ্গে থেরেসা মে’র বৈঠককে রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলা হচ্ছে। দুই নেতার বৈঠকে ব্রেক্সিট উত্তর মুক্ত বাণিজ্য চুক্তি মূল আলোচ্য বিষয় হতে পারে। এছাড়া ন্যাটো, ইউরোপীয় ইউনিয়ন, প্রতিরক্ষা এবং রাশিয়া ইস্যুতে আলোচনা হতে পারে ধারণা করা হচ্ছে। সূত্র: দ্যা গার্ডিয়ান, টেলিগ্রাফ ও বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা