,

আগাম জামিন পেলেন ৭১ সাঁওতাল

news-image

নিজস্ব প্রতিবেদক : ৭১ সাঁওতালকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ ও চিনিকল কর্তৃপক্ষের দায়ের করা চার মামলায় তারা এ জামিন পেলেন।

 

রবিবার বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবু ওবায়দুর রহমান। সঙ্গে ছিলেন আইনজীবী সামিউল আলম সরকার ও মাহজাবীন রাব্বানী।

রংপুর চিনিকলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের ১ হাজার ৮৪২ একর জমির মালিকানা নিয়ে সাঁওতালদের সঙ্গে চিনিকল কর্তৃপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত বছরের ৬ নভেম্বর সকালে ইক্ষু খামারের শ্রমিক-কর্মচারী পুলিশের পাহারায় ওই জমিতে তাদের লাগানো আখ কাটতে যায়। কিন্তু খামারের ১০০ একর জমি দখল করে থাকা সাঁওতাল ও কিছু স্থানীয় বাঙালি এতে বাধা দেন।

একপর্যায়ে তাদের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংর্ঘষ হয়। সাঁওতালদের ছোঁড়া তীরে ৯ পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় চারজন সাঁওতাল গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা