,

চার মামলায় সাঁওতালসহ ৭১ জনের জামিন

news-image

নিজস্ব প্রতিবেদক : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সংঘর্ষের আগের চার মামলায় সাঁওতালসহ ৭১ জন ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছেন। চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশের দুটি করে করা পৃথক চার মামলায় জামিন আবেদনের শুনানি নিয়ে আজ রোববার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে এই ৭১ জনের পক্ষে ছিলেন আবু ওবায়দুর রহমান, সামিউল আলম সরকার ও মেহজাবিন রাব্বানী।

পরে আবু ওবায়দুর রহমান প্রথম আলোকে বলেন, ৬ নভেম্বর সাঁওতালদের সঙ্গে পুলিশ ও চিনিকল শ্রমিকদের সংঘর্ষ হয়। ওই সংঘর্ষের আগে মামলা চারটি করা হয়েছিল। পৃথক চার মামলায় সাঁওতালসহ ৭১ জনকে ছয় মাসের আগাম জামিন দেওয়া হয়।

আইনজীবী সূত্র বলছে, চিনিকলের জায়গা দখল, অবৈধভাবে খামারে প্রবেশ ও কর্মচারীদের মারধরের অভিযোগে ৫১ জনের বিরুদ্ধে গত বছরের ২৪ সেপ্টেম্বর রংপুর চিনিকল কর্তৃপক্ষ গোবিন্দগঞ্জ থানায় মামলা করে। এর আগে ওই বছরের ১২ জুলাই উচ্ছেদে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে পুলিশের উপপরিদর্শক (এসআই) আখতারুজ্জামান গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেন ৩১ জনের বিরুদ্ধে। পুলিশের ওপর হামলার অভিযোগে গত বছরের ৭ আগস্ট ৩৬ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এসআই আবদুল গফুর আরেকটি মামলা করেন। এর আগে অবৈধভাবে ঘর তোলার অভিযোগে গত বছরের ৩ জুলাই রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ১২ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় আরেকটি মামলা করেন।

এসব মামলায় গতকাল এই ৭১ জন হাইকোর্টে জামিনের আবেদন করেন। আজ তাঁরা আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানান। আবেদনকারীদের আইনি সহায়তায় রয়েছে অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্ট।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা