,

নাইজেরিয়ায় ট্রাম্পের সমর্থনে সমাবেশে নিহত ২০

news-image

আন্তর্জাতি ডেস্ক : যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ এখন তুঙ্গে। কিন্তু এরই মধ্যে নাইজেরিয়ায় ট্রাম্পের সমর্থনে সমাবেশ করতে গিয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ২০ জন নিহত হয়েছেন।

বিশ্বজুড়ে ট্রাম্পকে প্রত্যাখ্যান ও বর্জনের হিড়িকের মধ্যে নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন তাকে স্বাগত জানিয়েছে। দেশটির রিভার্স রাজ্যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইন্ডিজেনাস পিপল অব বিয়াফ্রা চাইছে, ট্রাম্প যেন তাদের বিয়াফ্রান রাষ্ট্র গঠনে সমর্থন দেন।

আফ্রিকায় ইগবো ভাষাভাষী জনগোষ্ঠী সবচেয়ে বড়। ইগবো ভাষাভাষীরা নাইজেরিয়ার বিয়াফ্রায় স্বাধীন রাষ্ট্র গঠনের জন্য আন্দোলন করে আসছে। তাদের দাবির প্রতি সমর্থন চেয়ে ট্রাম্পের অভিষেকের দিন সমাবেশ করে তারা।

যুক্তরাষ্ট্র থেকে মুসলিমদের বিতাড়নে ট্রাম্পের উদ্যোগকে স্বাগত জানিয়েছে এই গোষ্ঠীটি। তাদের অভিযোগ, নাইজেরিয়ার মুসলিমপ্রধান সরকার ও সরকারপ্রধান মুহাম্মদ বুহারির কাছ থেকে তারা বঞ্চনার শিকার হচ্ছেন।

জর্জ ইপোব নামে এক বিক্ষোভকারী জানিয়েছেন, সদ্যসাবেক প্রেসিডেন্ট ওবামার চেয়ে ট্রাম্প তাদের প্রতি বেশি সংবেদনশীল। তিনি মুক্ত খ্রিষ্টান সম্প্রদায়ের নেতা হিসেবে আবির্ভূত হয়েছেন।

এ সমাবেশ থেকে অনেককে গ্রেপ্তার করা হয়েছে। সমাবেশের এক সংগঠক জানিয়েছেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মুক্ত করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তিনি অভিযোগ করেছেন, প্রায় ২০০ ব্যক্তি নিখোঁজ রয়েছে।

বিয়াফ্রান রাষ্ট্র গঠন নিয়ে ১৯৬৭ থেকে ১৯৭০ সাল পর্যন্ত নাইজেরিয়ায় গৃহযুদ্ধ হয়। সেই যুদ্ধে প্রায় ১০ লাখ মানুষ নিহত হয়।

তথ্যসূত্র : দি সান অনলাইন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে