,

দেশ ছাড়লেন গাম্বিয়ার জামেহ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : নির্বাচনে হেরে দেশ ছাড়লেন গাম্বিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়াহিয়া জামেহ। আঞ্চলিক গ্রুপ ইকোওয়াজ জানায়, জামেহ কিছুদিনের জন্য গিনি সফর করবেন।

এদিকে জামেহকে বিদায় জানাতে কয়েকশ সমর্থক বিমানবন্দরে আসেন। তাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া এবং সেখানে ছিল সেনা বাহিনীর সঙ্গীত দল। সেই সময়ে জামেহ সমর্থক ও সেনা সদস্যদেরও আবেগ আপ্লুত হয়ে পড়তে দেখা গেছে।

১৯৬৫ সালে স্বাধীনতা লাভের পর থেকে জামেহ প্রথম প্রেসিডেন্ট যিনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করলেন। এদিকে সহিংসতার আশঙ্কায় কয়েক হাজার গাম্বিয়ান প্রতিবেশী সেনেগালে গিয়ে আশ্রয় নেন। কিন্তু এদের মধ্যে বেশিরভাগই গতকাল দেশে ফিরে এসেছেন বলে জানা যায়।

২২ বছর ধরেন গাম্বিয়ার শাসন ক্ষমতায় ছিলেন জামেহ। সম্প্রতি নির্বাচনের প্রতিদ্বন্দ্বী বিরোধী দলীয় প্রার্থী আদামা ব্যারোর কাছে পরাজিত হন। কিন্তু এর পর থেকেই জামেহ পরাজয় মিনে নিতে অস্বীকার করে আসছিলেন। ব্যারো বর্তমানে প্রতিবেশী দেশ সেনেগালে রয়েছেন। বৃহস্পতিবার সেখানে গাম্বিয়ার দূতাবাসে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন তিনি।গিনি ও মৌরিতানিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পর জামেহ পদত্যাগের ঘোষণা দেন।

এদিকে ব্যারো বলেছেন, তিনি খুব দ্রুতই গাম্বিয়াতে ফিরে যাবেন।

সেনেগালসহ পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসা সৈন্যদের গাম্বিয়ায় মোতায়েন করা হয়েছে এবং জামেহ ক্ষমতা থেকে চলে যেতে রাজি না হলে তার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া হয়েছিল। জামেহকে পদত্যাগে শুক্রবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল।
জামেহ বলেন, ‘গাম্বিয়ার সকল নাগরিকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একটি শুভ বোধ থেকে আমি দেশটির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। আমি মহান আল্লাহ ও সমগ্র জাতির কাছে প্রতিজ্ঞা করছি বর্তমান সকল সমস্যার শান্তিপূর্ণ সমাধান হবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা