,

কী অপরাধ করেছেন সানি?

news-image

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেটের জন্য আরেকটি কালো দিন। আরাফাত সানি গ্রেপ্তার হওয়ায় চারদিকে জল্পনা-কল্পনা শুরু হয়েছে তাকে নিয়ে। কী অপরাধ করেছেন তিনি, তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনার ঝড়।

সকালে ঢাকাটাইমসকে পুলিশের একটি সূত্র জানায়, বান্ধবীর মামলায় ক্রিকেটারকে গ্রেপ্তার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) ইয়াহিয়া আহমেদ বলছেন, ওই তরুণীর নাম নাসরিন সুলতানা। তিনি নিজেকে সানির স্ত্রী হিসেবে দাবি করছেন।

তিনি আরো বলেন, সানি ফেসবুকে নাসরিনের নামে একটি ফেক আইডি খুলেছিলেন। সেই আইডিতে ওই তরুণীর নগ্ন ছবি পোস্ট করেন। পরে ওই তরুণী বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

চলতি মাসের ৫ তারিখে সানির বিরুদ্ধে মামলাটি করা হয় বলে জানিয়েছেন ইয়াহিয়া আহমেদ।

সানি সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামেন। ওই সময় অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে তাসকিনের সঙ্গে তিনি নিষেধাজ্ঞার মুখে পড়েন। পরে অ্যাকশন বদল করে ফিরে আসলেও জাতীয় দলে ঢুকতে পারেননি।

বিতর্কের জন্ম দেয়া এই স্পিনার সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০১৫ সালের ১১ নভেম্বর। জিম্বাবুয়ের বিপক্ষে।

স্থানীয়রা বলছেন, নাসরিন সুলতানার সঙ্গে ২০১০ সালে বিয়ে হয় সানির। তারপর বেশ কয়েক মাস ধরে তারা আলাদা থাকছিলেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা