,

আমার জন্য পাগল ছিলো ট্রাম্প : স্টুয়ার্ট

news-image

বিনোদন ডেস্ক : বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সময় তার জন্য পাগল ছিলেন- এমনটাই জানালেন ‘টোয়াইলাইট’ খ্যাত অভিনেত্রী ক্রিস্টন স্টুয়ার্ট!

২০১২ সালে ক্রিস্টন স্টুয়ার্ট ও তার সাবেক প্রেমিক রবার্ট প্যাটিনসনের সম্পর্ক নিয়ে ডোনান্ড ট্রাম্পের করা একটি টুইট পোস্ট প্রসঙ্গে এ কথা বলেন স্টুয়ার্ট।

ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, “রবার্ট প্যাটিনসনের উচিৎ হবে না ক্রিস্টেন স্টুয়ার্টকে ফিরিয়ে নেয়া। কারণ সে প্যাটিনসনের সঙ্গে খুব বাজেভাবে প্রতারণা করেছে এবং ভবিষ্যতেও করবে।”

এ প্রসঙ্গে ভ্যারাইটি ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে স্টুয়ার্ট বলেন, “ট্রাম্প এক সময় আমার জন্য পাগল ছিলো। কয়েক বছর আগে সে আমার প্রতি আগ্রহী ছিলো।”

এ সময় ২০১২ সালের ওই টুইট পোস্টের কথা স্মরণ করে তিনি বলেন, “সে সময় এটা দেথে আমি খুব অবাক হয়েছিলাম। তখন তাকে একজন সাধারণ রিয়েলিটি তারকা হিসেবেই জানতাম। তবে তার পোস্ট দেখে আমার মনে হয়েছিলো, তিনি ঠিকই বলেছেন!”

স্টুয়ার্ট আরও বলেন, “হয়ত আমার এই কথার প্রেক্ষিতেও তিনি আবার টুইট করে বসতে পারেন!”

‘সানড্যন্স’ চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে স্ট্রয়ার্টের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কাম সুইম’। উৎসবটির শুরুতে থাকবে ট্রাম্প-বিরোধী মিছিল। এতে অংশ নেবেন স্টুয়ার্ট ও ‘কাম সুইম’ দল।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা