,

৬১ বছর বয়সেও সুপারমডেল রোজী

news-image

অনলাইন ডেস্ক : ইয়াজিমিনাহ রোজীর বয়স এখন ৬১। মাথায় শুভ্র চুল, ত্বকে পড়েছে বার্ধক্যের ছাপ। তার মাঝেও মিষ্টি হাসি আর প্রাণবন্ত চোখদু’টো বলতে চায় অনেক কথা। মনে আত্মবিশ্বাস, বয়সকে থোড়াই কেয়ার করেন তিনি। জানেন, এখনও অনেক কিছুই করতে পারবেন তিনি শুধু যদি নিজের ইচ্ছাটা থাকে।

সম্প্রতি সাঁতারের পোশাকের ক্যাম্পেইনে দেখা গেল তাকে। ডিজাইনাররা কৃত্রিম মেকআপে ঢাকা যৌনাবেদনময়ী তরুণী মডেলদের চাচ্ছিলেন না। বরং তারা খুঁজছিলেন প্রকৃতির স্বাভাবিক সৌন্দর্য্য। রোজী ছিলেন এই কাজের জন্য যথাযোগ্য মডেল। “এই নারী যেন সুস্বাস্থ্য আর শক্তির প্রকাশ। তিনি আত্মবিশ্বাসী এবং চমৎকার।” বলেন সুইমিং কস্টিউম ব্রান্ডের প্রতিনিধি।


রোজী তার বড় চুক্তিগুলো সাইন করা শুরু করেছিলেন ৪০ বছর বয়সের পর যখন তার সন্তানেরা বড় হয়ে গেছে। মডেলিং ব্যবসায় রোজী খুবই সফল একজন ব্যক্তিত্ব। তার চমৎকার সাদা চুলগুলো ইতিমধ্যেই পরিণত হয়েছে হলমার্কে।

কী তার রহস্য? এই ৬১ বছর বয়সেও এত চমৎকার দেখতে তিনি, কী করে? তিনি বলেন, নিজের সৌন্দর্য্য ধরে রাখতে তিনি কিছু নিয়ম মেনে চলেন। আপনিও মেনে চলুন এগুলো। যেমন-  প্রথমত, সেভাবেই বাঁচুন যেভাবে আপনি পছন্দ করেন এবং করুন সেটাই যা করতে আপনি ভালোবাসেন। দ্বিতীয়ত, পুষ্টিকর খাবার গ্রহণের দিকে লক্ষ্য রাখুন, সব্জি এবং মাছ খান বেশি করে। তৃতীয়ত, নিজের ত্বক এবং চুলের যত্ন দিন, প্রাকৃতিক তেল ব্যাবহার করুন!

সত্যিই, অকৃত্তিম সৌন্দর্য্য পাওয়ার জন্য নিজেকে ভাল রাখাই সবচেয়ে জরুরি। বাহ্যিক সৌন্দর্য্যের চেয়ে দরকারি আভ্যন্তরীণ যত্ন। আর সেই সাথে তাকা চাই নিজের প্রতি বিশ্বাস। বয়সটা যতই হোক, মানুষের মনের ঔজ্জ্বল্য ফুটে ওঠে তার কাজে আর তখন সফলতাও ধরা দেয় নিজ থেকেই। সূত্র: ব্রাইট সাইড

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা