,

নারী অধিকার রক্ষায় ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বব্যাপী নারী অধিকার রক্ষায় চলমান প্রতিবাদের অংশ হিসেবে ওয়াশিংটনের রাস্তায় নামছে অন্তত ২ লাখ প্রতিবাদকারী। নারী অধিকার বিষয়ে ট্রাম্পের নেতিবাচক উক্তির জের ধরে রাষ্ট্রপতির প্রথম কর্মদিবসেই বিশ্বব্যাপী প্রায় ৬০০ র‌্যালি হচ্ছে।

ট্রাম্পের নতুন প্রশাসন নারী অধিকার রক্ষায় হুমকি হয়ে দাঁড়াবে বলে প্রতিবাদকারীরা আশঙ্কা প্রকাশ করছেন। ট্রাম্প প্রথম কর্মদিবসে বারাক ওবামা প্রণীত স্বাস্থ্য সেবা বাতিল করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানীতে ন্যাশনাল মলের সামনে স্থানীয় সময় সকাল ১০টা নাগাদ প্রতিবাদকারীরা জড়ো হবে।

পরবর্তীতে বিকালবেলা র‌্যালি শুরু হবে। কেটি পেরি, স্কারলেট জনসন, অ্যামি স্কুমার, মাইকেল মুরসহ অনেক মার্কিন তারকা প্রতিবাদ সমাবেশে অংশ নেবেন। তবে নিউ ইয়র্ক থেকে শুরু করে সিটল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০০টি শহরে প্রতিবাদ সমাবেশ হবে।সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা