,

নতুন এক উচ্চতায় সাকিব

news-image

অনলাইন ডেস্ক : নিজেকে নতুন এক উচ্চতায় নিয়ে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। গতকাল দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সব ধরনের ক্রিকেটে ৯০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন। আজ শনিবার ফের নতুন একটি কীর্তি গড়েছেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে সাকিব আল হাসান সব ধরনের ক্রিকেটে মোট ৪৫০টি উইকেট শিকার করেছেন। ক্রাইস্টচার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিনে তিন উইকেট তুলে নেন তিনি। আর যার ফলেই নতুন এই কীর্তি গড়েন বিশ্বের অন্যতম সেরা এই অললাউন্ডার। প্রথম বাংলাদেশি হলেও বিশ্ব ক্রিকেটের ইতিহাসে ৩৬তম বোলার হিসেবে এই রেকর্ড গড়েন তিনি।

এই টেস্ট শুরুর আগে সাকিবের মোট উইকেট ছিল ৪৪৮টি। এদিন নিলেন তিন উইকেটে। এখন তার সংগ্রহ ৪৫১ উইকেট। টেস্টে ১৬৪, ওয়ানডেতে ২২০ ও টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট সংখ্যা ৬৭টি।

এ জাতীয় আরও খবর

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি