,

ছাত্র সংগঠনগুলোর সেই স্পিরিট নেই : সৈয়দ আশরাফ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : ‘দেশের ছাত্র সংগঠনগুলোর সেই স্পিরিট আর নেই’ মন্তব্য করে জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, ‘দেশের রাজনীতি কলুষিত হয়ে যাচ্ছে। এতো ছাত্র সংগঠন, অথচ তাদের সেই স্পিরিট নেই, ধার নেই। স্রেফ রাজনীতির নামে রাজনীতি। ‘

আজ শনিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উৎসব ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জনপ্রশাসনমন্ত্রী বলেন, এ যুগে যারা ইন্টারনেট ব্যবহার করতে শিখবে না তারা মূর্খ। এখন আর লাইব্রেরিতে গিয়ে বই খুঁজতে হবে না। ইন্টারনেটে সব বই আছে। বই যদি ইন্টারনেটে চলতো তাহলে এতো বন উজাড় করতে হতো না। কাগজ-কলমের যুগ শেষ হয়ে গেছে। রাজনীতিতে টেকনোলজির ব্যবহার করতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেজবাউল আলম, দুর্নীতি দমন কমিশনের ড. শামসুল আরেফিন, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহিত উল আলম।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে