,

ভারতীয় সেনাকে ফিরিয়ে দিল পাকিস্তান

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত সেপ্টেম্বরে‌ ভুল করে নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে পড়েছিলেন ভারতীয় সেনার সেপাই চান্দু বাবুলাল চৌহান। তাঁকে এবার ফিরিয়ে দিল পাকিস্তান। পাক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, পাঞ্জাবের ওয়াঘা সীমান্তে এ দিন বেলা আড়াইটা নাগাদ চৌহানকে তুলে দেয়া হয় ভারতের হাতে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের কাছ থেকে ফেরত পাওয়া ভারতীয় সিপাই চান্দুর বিশেষ মেডিক্যাল পরীক্ষা করানো হবে আজ-কালের মধ্যেই।

ইসলামাবাদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে আগেই জানানো হয়েছিল, ‘‌মানবিকতার খাতিরে’‌ ওয়াগা সীমান্তে ২২ বছরের এই জওয়ানকে ভারতের হাতে তুলে দেয়া হবে। গত ১২ জানুয়ারি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুভাষ ভামরে জানিয়েছিলেন, জেরা করার পর গ্রেপ্তার ভারতীয় সিপাই চান্দুকে ভারতের হাতে তুলে দেয়ার আশ্বাস দিয়েছে পাকিস্তান। সেপ্টেম্বরে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে পাক ভূখণ্ডে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চালায় ভারতীয় সেনা। ওপারের জঙ্গি ঘাঁটি ধ্বংস করে। তার কয়েক ঘণ্টা পরেই বাবুলাল চৌহানের পাকিস্তানের হাতে আটকের খবর পাওয়া যায়।

ভারতীয় সেনা যদিও বিবৃতি দিয়ে জানায়, চৌহান সার্জিক্যাল হামলাকারী দলের সদস্য ছিলেন না। তিনি মহারাষ্ট্রের বাসিন্দা। রাষ্ট্রীয় রাইফেলস-এর সদস্য। নিয়ন্ত্রণ রেখায় নজরদারির সময় ভুল করে পাক ভূখণ্ডে ঢুকে পড়েন। এ রকম ঘটনা আগেও হয়েছে। তাঁদের দুই দেশই একে অন্যকে ফিরিয়ে দিয়েছে। আবার, ইএসপিআর-এর ওই বিবৃতিতে দাবি করা হয়, ‘ভারতীয় সেনাবাহিনীর ৩৭ নম্বর রাষ্ট্রীয় রাইফেলসের কমান্ডারদের সঙ্গে মনোমালিন্যের জেরে নিজের ইচ্ছেতেই চৌহান ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ঢুকে পড়েছিলেন পাকিস্তান সীমান্তের ভেতরে। তার পর তিনি আত্মসমর্পণ করেছিলেন পাক সেনাবাহিনীর কাছে। ’ যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং জানান, চৌহানকে ছাড়ানোর জন্য সমস্ত রকম চেষ্টা করবে ভারত।সূত্র: আজকাল

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে