,

বিবিসির টুইটার হ্যাক, ‘ট্রাম্পকে গুলি’র খবর

news-image

অনলাইন ডেস্ক : বিবিসির একটি টুইটার একাউন্ট থেকে ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাহুতে গুলিবিদ্ধ হয়েছেন’ এরকম খবর দেয়ার পর বিবিসি জানিয়েছে, একাউন্টটি আসলে হ্যাকিং-এর শিকার হয়েছে।

বিবিসি নর্দাম্পটন-এর একাউন্ট থেকে স্থানীয় সময় সকাল ১০টা ৫২ মিনিটে একটি টুইট করা হয়: ‘ব্রেকিং নিউজ – প্রেসিডেন্ট ট্রাম্প বাহুতে বন্দুকের গুলি বিদ্ধ হয়ে আহত হয়েছেন। ‘ এর সাথে হ্যাশট্যাগ ছিল ‘উদ্বোধন’।

কিছুক্ষণ পরই বার্তাটি মুছে দেয়া হয়, কিন্তু তার আগেই এটি রি-টুইট হয়ে যায়, অর্থাৎ অন্য অনেকে বার্তাটি আবার টুইট করে ছড়িয়ে দেন। ফলে এ নিয়ে নানা মন্তব্য আসতে থাকে টুইটারে।

অনেকে সংশয় প্রকাশ করেন ব্যাপারটি সত্যি কিনা, এবং বিবিসি নর্দাম্পটন কি করে সবার আগে এ খবর পেলো।
বিবিসির একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, তাদের একাউন্ট হ্যাক হয়েছে । তিনি বলেন – ‘এটা যাতে আর না হয় তা নিশ্চিত করতে আমরা তদন্ত করে পদক্ষেপ নিচ্ছি। ‘

এর মধ্যে আবার আওয়ারমাইন নামেআমেরিকান হ্যাকিং গ্রুপ তাদের টুইটে জানায়, তারা বিবিসির একাউন্টে কিছু অস্বাভাবিক কার্যকলাপ দেখতে পেয়েছেন, এটা হ্যাক হয়েছে এবং তারাই (আওয়ারমাইন) এটা সারানোর চেষ্টা করছেন।
এর বিবিসি আওয়ারমাইনের কাছে জানতে চায়, তারাই এই হ্যাকিং করেছে কিনা।

জবাবে আওয়ারমাইন জানায়: তারা প্রথমে হ্যাক করেনি, কিন্তু বিবিসির একাউন্টটি নিয়ে সন্দেহ হওয়ায় এটি ‘সত্যি হ্যাক হয়েছে কিনা তা জানতে’ তারা নিজেরা হ্যাক করে ওই একাউন্টে ঢুকেছিল, এবং ঢুকে বুঝতে পারে যে এটা সত্যি হ্যাক হয়েছে।

আওয়ারমাইন বলেছে ‘আমরা একটি নিরাপত্তা গ্রুপ, আমরা কোন কারণ ছাড়া হ্যাকিং করি না। ‘
বিবিসি নর্দাম্পটন ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। বিবিসি বাংলা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে