,

রোজ ৮ কিমি না হাঁটলে ১০০ ‘পুশ-আপ’!

news-image

অনলাইন ডেস্ক : হয় শরীর সুস্থ রাখো, নয় চাকরিকে ‘আলবিদা’ বলো। হ্যাঁ, শরীর ফিট রাখতে এবার এমনই দাওয়াই দিল এক চীনা সংস্থা। আধুনিক কর্মব্যস্ত লাইফস্টাইলে অফিস থেকে বাড়ি, আর বাড়ি থেকে অফিস, এই সময়টুকুর মধ্যে শরীরচর্চা করার পর্যাপ্ত সময় নেই মানুষের হাতে। অফিসে এসেও বেশির ভাগ সময়ই কাটে কম্পিউটারের সামনে, চেয়ারে বসে। যার ফলে আমাদের অজান্তেই শরীরের কোটরে বাসা বাঁধে একাধিক রোগ। আর এর ফল হয় মারাত্মক। আজ হার্টের সমস্যা তো কাল শিরদাঁড়ায় ব্যথা, উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল, স্পনডেলাইটিস লেগেই রয়েছে। কিন্তু এ ভাবে কর্মীদের বেশির ভাগই অসুস্থ হয়ে পড়লে তো মুশকিল। তাই মুশকিল আসান করল খোদ কোম্পানিই।

চীনের বেশির ভাগ তথ্যপ্রযুক্তি সংস্থাতেই কর্মীদের বহু ক্ষণ অফিসেই কাটাতে হয়। ফলে বাড়ি ফিরে শরীরচর্চার কোনো সুযোগই হয় না। তাই কর্মীদের সুস্থ রাখতে প্রতিদিন ১০,০০০ পা হাঁটার নিদান দিল এই সংস্থা। এই সংস্থায় কাজ টিকিয়ে রাখতে গেলে কর্মীদের রোজ ১০ হাজার পা অর্থাৎ ৮ কিলোমিটার হাঁটতেই হবে। আর যদি কোনো কর্মী এই নিয়ম না মানেন বা লক্ষ্যমাত্রা ছুঁতে না পারেন তা হলে তাকে ৫০ থেকে ১০০টা ‘পুশ-আপ’ দিতে হবে। নির্দেশ ঠিকমতো পালন করা হচ্ছে কি না তা দেখতে আস্ত একটা অ্যাপস বানিয়ে ফেলেছে ম্যানেজমেন্ট।

উপায় না দেখে এখন চার চাকা, দু’চাকা, মেট্রো সব ছেড়ে অন্তত কিছুটা পথ হেঁটে অফিস আসা শুরু করেছেন এই সংস্থায় কর্মরত কর্মীরা। এমনকী লাঞ্চ টাইম বা অবসর সময়েও মোবাইল গেম বা ফেসবুকে মন না দিয়ে হাঁটতে বেরচ্ছেন তারা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে