,

পশ্চিমবঙ্গে ৩ জঙ্গিকে ফাঁসির সাজা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ৩ জঙ্গিকে ফাঁসির সাজা দেয়া হয়েছে। বনগাঁ আদালত শনিবার এই সাজার আদেশ ঘোষণা করেছে।

২০০৭ সালের ৪ এপ্রিল বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় চারজনকে আটকের পর ভারতের আইনশৃঙ্খলা বাহিনী তাদের জঙ্গি বলে চিহ্নিত করে।

তিন জঙ্গির মধ্যে মুহম্মদ আবদুল্লাহ এবং মুহম্মদ ইউনুস পাকিস্তানের নাগরিক। মুহম্মদ মুজাফফর আহমেদ কাশ্মীরের বাসিন্দা। এদের মধ্যে মুহম্মদ ইউনুস মানববোমা হিসেবে প্রশিক্ষণ নিয়েছিল বলে ভারতের আইন শৃঙ্খলা বাহিনী দাবি করেছে।

মুহম্মদ সামির নামে যে আরও এক জঙ্গিকে আটক করা হয়েছিল, ২০১৩ সালে মুম্বাই নিয়ে যাওয়ার সময়ে পালিয়ে যায় সে।

ধৃত তিন জঙ্গিকে সিআইডির হাতে তুলে দেয়া হয়েছিল। তাদের জেরা করে কলকাতা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরকও উদ্ধার করার কথা জানিয়েছিল তদন্তকারীরা। তদন্তে সিআইড জানতে পেরেছিল, কাশ্মীরে তাদের বড় ধরনের জঙ্গি হামলা চালানোর ছক ছিল। মুম্বাই ট্রেন বিস্ফোরণের ঘটনাতেও এই জঙ্গিদের যোগ পাওয়া গিয়েছে।

শনিবার রায় দেয়ার সময়ে বিচারক অভিযুক্তদের বলেন, জঙ্গিদের বিরুদ্ধে যে সব ভয়ঙ্কর অভিযোগের প্রমাণ পাওয়া গিয়েছে, তাতে তাদের মৃত্যুদণ্ডই একমাত্র যথাযথ সাজা হতে পারে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের