মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি জঞ্জাল মুছে সামনের দিকে এগোতে চায় : ফখরুল

news-image

নিউজ ডেস্ক : রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটি নিরপেক্ষ, যোগ্য এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে, একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চায়।

আজ শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জিয়া পরিষদ নামে একটি সংগঠনের প্রতিনিধি সম্মেলনে বিএনপির মহাসচিব এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাষ্ট্রপতি এখনো সার্চ কমিটি ঘোষণা করেননি। আমরা বরাবরই বলেছি আমরা ইতিবাচক রাজনীতি করি। আমরা বিশ্বাস করি গণতন্ত্রের জন্য যারা লড়াই করেছেন রাষ্ট্রপতি তাদের মধ্যে একজন। তিনি নিঃসন্দেহে জনগণের আশা আকাংখা পূরণ করবার জন্য বাংলাদেশের মানুষের চোখের ভাষা বুঝে সার্চ কমিটি করবেন। তার গঠিত কমিটি অবশ্যই নিরপেক্ষ হবে, যোগ্য হবে এবং সঠিক নির্বাচন কমিশন গঠন করতে সক্ষম হবে। আমরা অতীতের সব জঞ্জাল মুছে দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই। একটা সুন্দর স্বপ্নের দিকে এগোতে চাই।’

বিএনপির মহাসচিব বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে বিএনপিকে এগিয়ে আসতে হবে। তিনি অভিযোগ করেন, পাঠ্যপুস্তক থেকে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা হয়েছে। এমনকি জিয়ার মাজার সরানোর চেষ্টা করা হচ্ছে। বহু প্রতিষ্ঠান ও স্থাপনায় জিয়ার নাম বদলে দেওয়া হচ্ছে। তিনি সরকারকে ফ্যাসিবাদী, একনায়কতন্ত্রিক ও একদলীয় শাসন ব্যবস্থা পরিচালনাকারী বলে উল্লেখ করেন।

সরকার রাষ্ট্রের কাঠামো ধ্বংস করছে অভিযোগ করে তিনি বলেন, সরকার প্রশাসনকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করে সরকার জিয়ার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত হতে বাধ্য করছে।

সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়া পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবীর মুরাদ।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের