,

ঢাকা কলেজে সংঘর্ষ-গুলি, আহত ২

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা কলেজ শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই ছাত্র আহত হয়েছেন। সংঘর্ষের সময় কলেজ ক্যাম্পাসে থাকা সাতটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়।আজ শনিবার সন্ধ্যায় কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আহসান খান বলেন, ঢাকা কলেজে ছাত্রলীগের দুটি পক্ষ আছে। এর একটির নেতৃত্বে আছেন শাখা ছাত্রলীগের আহ্বায়ক নুরে আলম ভূঁইয়া। অপরপক্ষে আছেন যুগ্ম আহ্বায়ক হিরণ ভূঁইয়া, শেখ রাসেল ও রাসেল মাহমুদ। এই দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।

তিনি আরও জানান, নুরে আলম ভূঁইয়া বেশ কিছুদিন ধরেই ক্যাম্পাসের বাইরে অবস্থান করছিলেন। সন্ধ্যায় তার অনুসারীরা ক্যাম্পাসে থাকা অপরপক্ষের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এ সময় ২০ থেকে ২২টি গুলির শব্দ শোনা যায়। দু’পক্ষের মধ্যে সংঘর্ষের সময় রাসেল ও মামুন আহত হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের