বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আ’লীগ আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে-আইন মন্ত্রী এডভোকেট আনিসুল

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগ সরকারের আমলে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। আইনমন্ত্রী বলেন, বিএনপির আমলে ফাঁসির আসামি সুইডেন চলে যেতেন।একদিনের জন্য এসে কারাবাস করতেন, পরে রাষ্ট্রপতি তাদের অপরাধ ক্ষমা করে দিতেন। এসময় সাত খুন মামলার রায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে সাত খুন মামলার রায়ের পর বিএনপি মহাসচিব বললেন, বিচার হয়েছে, আমরা সন্তুষ্ট। প্রথম দিন তিনি ইতিবাচক কথা বললেও পরদিনই মিথ্যাচার করে বলেছেন, রাষ্ট্রপতি নাকি অপরাধীদের ক্ষমা করে দেবেন।

ধরখার ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন স্থানীয় আওয়ামী লীগের সভাপতি মো. আক্তার হোসেন। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যাপক জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, কসবা উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভূঁইয়া, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব রাশেদুল কায়সার জীবন, জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য আবুল কাশেম ভূঁইয়া প্রমুখ।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু