,

‘সংবিধান বর্হিভূত বিষয় নিয়ে সংলাপ নয়’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, অনির্বাচিত অন্তবর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশে নাই। সুতরাং নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। তাই সংবিধান বর্হিভূত কোন বিষয় নিয়ে সংলাপ হতে পারে না।

 

শনিবার দুপুরে কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিককের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিদের উস্কানী বা নাশকতা অর্ন্তঘাতে লিপ্ত না হয়।

তিনি আরো বলেন, আমাদের মনে রাখতে হবে বিএনপির ইতিহাস হলো অর্ন্তঘাত, নাশকতা আগুনযুদ্ধ ও জঙ্গিবাদের উস্কানীর ঘটনা। আশা করি, তারা অতীত থেকে শিক্ষা নিয়ে গণতন্ত্রের বুলি আওড়াতে আওড়াতে দেশকে আগুন যুদ্ধের দিকে ঠেলে দেবে না।

অনুষ্ঠানে বর্ডার গার্ড বাংলাদেশ কুষ্টিয়া সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্ণেল মাহাবুবর রহমান, সিও লে. কর্ণেল শহিদুল ইসলাম, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের