,

মোটরসাইকেল রফতানি করা হবে : বাণিজ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : মোটরসাইকেল রফতানিকরা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকায় রানারের নিজস্ব কারখানায় রফতানিকার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে এ কথা বলেন বাণিজ্যমন্ত্রী।

বাণিজ্যমন্ত্রী বলেন, রানার মোটরসাইকেল রফতানিদেশের ইতিহাসে ‘মাইলফলক’ হয়ে থাকবে। প্রতিবছর তিনহাজার মোটরসাইকেল নেপালে রফতানিকরা হবে বলেও জানান তিনি।

রফতানিতেগুরুত্ব দেয়ার কথা জানিয়ে মন্ত্রী রানার অটোমোবাইলসকে ‘ক্যাশ ইনসেনটিভ’ প্রদান করার আশ্বাস দেন।

তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়ন রোল মডেল। বেসরকারি খাতের বিকাশে সহায়তার মাধ্যমে ২০২১ সালের মধ্যে রফতানি৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে।

এসময় সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ডা. এম আমানউল্লাহ এমপি, রানার অটোমোবাইলস’র চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ভাইস চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মুকেশ শর্মা, নেপালের চার্জ দ্যা অ্যাফেয়ারস মি. বাহাদুর অলি, আমদানিকারক প্রতিষ্ঠান মেট্রিক্স মোটো করপোরেশনের দিলিপ কার্না, প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব সাইফুজ্জামান শেখর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কোম্পানির পরিচালক ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজুর রহমান খান বলেন, রানার মোটরসাইকেল বিদেশের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে ঘুরে বেড়াবে। রানার প্রতিদিন ৫০০ মোটরসাইকেল উৎপাদন করছে।

২০১৮ সালের মধ্যে দৈনিক উৎপাদন ১০০০ এ উন্নীতকরণের কার্যক্রম চলছে। রপ্তানিকারক বেসরকারি প্রতিষ্ঠানের সুরক্ষার জন্য দীর্ঘমেয়াদী ‘নীতিমালা’ প্রণয়নের দাবিও জানান তিনি।

প্রসঙ্গত, দেশের ইতিহাসে প্রথম মোটরসাইকেল রফতানিকরলো দেশীয় প্রস্তুতকারী প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস লিমিটেড। রানার ব্র্যান্ডের ২০০ মোটরসাইকেল রফতানির মধ্যদিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করলো এই প্রতিষ্ঠানটি। ২০০০ সালে মোটরসাইকেল আমদানি করে বাজারজাত শুরু করে রানার অটোমোবাইলস। ২০০৭ সালে ময়মনসিংহের ভালুকায় রানার প্রথম মোটরসাইকেল উৎপাদন শুরু করে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে