,

১১ দিন পর সন্ধান মিললো দুই নেতার

news-image

নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ হওয়ার ১১ দিন পর গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার আওয়ামী লীগ নেতা প্রিন্স ও যুবদল নেতা শাপলাকে দিনাজপুরের পারবর্তীপুর উপজেলার খোলাহাটি এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে ওই দুই নেতার স্বজনরা তাদের উদ্ধার করেন।

 

মাইদুল ইসলাম প্রিন্স নলডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শফিউল ইসলাম শাপলা নলডাঙ্গা ইউনিয়ন যুবদলের সহ-সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগ নেতা প্রিন্স ও শাপলা জানান, রাতে অপহরণকারীরা তাদের দুজনকে খোলাহাটি এলাকায় রেখে যায়। বিষয়টি তারা পরিবারকে জানালে রাতেই স্বজনরা তাদের উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।

সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস জানান, চার নেতা নিখোঁজ হওয়ার ঘটনায় সাদুল্যাপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়। এর আগে আওয়ামী লীগের দুই নেতা জিম ও সাদেক নিখোঁজের পর বাড়ি ফেরেন।

১০ জানুয়ারি সকালে নলডাঙ্গা রেলগেট থেকে প্রিন্সকে ও কাচারী বাজার এলাকা থেকে শাপলাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে দুর্বৃত্তরা তাদের অপহরণ করেন। এ ঘটনায় তাদের পরিবারের পক্ষ থেকে সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের