,

নবীনগরে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

news-image

নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুলু মিয়া (৫৬) নামে এক ব্যক্তি তার ভাতিজার হাতে খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৯টার দিকে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের জল্লিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ঘাতক নজরুল ইসলাম ওরফে নজু মিয়া পালিয়ে যাওয়ায় তাকে আটক করতে পারেনি পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আগামী ২৩ জানুয়ারি জল্লিকান্দি গ্রামে একটি শীতকালিন ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি ও সভাপতির নাম চূড়ান্ত করা নিয়ে দুলু মিয়ার ছেলে ইয়ার হোসেনের সাথে নজরুল ইসলামের তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নজরুল ইসলাম ইয়ার হোসেনকে মারতে গেলে দুলু মিয়া তাকে রক্ষা করার জন্য এগিয়ে যান। এসময় নজরুল তার হাতে থাকা লাঠি দিয়ে দুলু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে দুলু মিয়াকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহম্মেদ পিপিএম ঘটার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার পর থেকেই ঘাতক নজরুল ইসলাম পলাতক রয়েছেন। নিহতের মরদেহ ময়নানতন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা