,

মধুমেলায় অশ্লীলতার প্রস্তুতি!

news-image

নিজস্ব প্রতিবেদক : সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে যশোরের কেশবপুরের সাগরদাঁড়িতে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২১ জানুয়ারি থেকে শুরু হবে সপ্তাহব্যাপী মধুমেলা। লাখো মানুষের প্রাণের উচ্ছ্বাসের এ মেলা চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।

 

মেলায় অশ্লীল কর্মকাণ্ড নিষিদ্ধ করা হলেও অশ্লীল নৃত্য, জুয়া, ম্যাজিক শোর আয়োজনের প্রস্তুতির কাজ চলছে জোরকদমে। ফলে মধুপ্রেমীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

কেশবপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মধুমেলা-২০১৭ এর মাঠ ইজারা সংক্রান্ত সিডিউল ফরমের ৩ ও ৬ নম্বর শর্ত অনুযায়ী- মেলাতে কোন কুরুচিপূর্ণ নৃত্য, অশ্লীলতা, পুতুল নাচ, জুয়া, লটারি, হাউজি, ম্যাজিক শোর আয়োজন বা প্রদর্শণ করা যাবে না। তবে উন্মুক্ত মঞ্চে বিনা টিকিটে যাত্রাপালার আয়োজন করতে পারবে। এসব শর্ত মেনে প্রায় ২৫ লাখ টাকায় মেলার মাঠ ইজারা নিয়েছেন আনোয়ার হোসেন বিপুল নামে একজন। একই সাথে শর্তে মেলার মাঠ সাব-ইজারা দেয়ার নিষেধাজ্ঞা রয়েছে।

এ শর্ত উপেক্ষা করে ইজারাদার স্থানীয় কিছু চি‎হ্নিত লোকদের কাছে মাঠ সাব ইজারা দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এরা পুতুল নাচের নামে অশ্লীল নৃত্যের জন্য ১৬টি ঘেরা প্যান্ডেল তৈরি করছেন। প্রতি বছর রাত ১১টার পর থেকে এসব প্যান্ডেলে পুতুল নাচের নামে অশ্লীল নৃত্য হয়। স্কুলের শিক্ষার্থী ও যুবরা এ পুতুল নাচ দেখে থাকে। এতে অভিভাবকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। ইতোমধ্যে ২৫/৩০ পুতুল নাচের নারীকর্মীর আগমন ঘটেছে এ মেলায়। এরা প্রতিবছরই মেলায় এসে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি।

এছাড়া মেলায় জুয়া, লটারি, হাউজি খেলার লোকজন এসে ভিড় জমাচ্ছেন স্টল বরাদ্দ নেয়ার জন্য। স্থানীয় বাসিন্দারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে মেলায় এসব অসামাজিক কার্যক্রম বন্ধের দাবি জানিয়েছেন।

মধুমেলা উদযাপন কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ রায়হান কবির বলেন, মেলায় অপসংস্কৃতি বন্ধে সব ধরনের ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে