,

ইনজুরিতে আক্রান্ত ৩ ক্রিকেটার ফিরে আসছেন দেশে

news-image

স্পোর্টস ডেস্ক :একেতো এখন পর্যন্ত হওয়া সব গুলো ম্যাচে হার তার উপর একের পর এক ইনজুরিতে, নিউজিল্যান্ড সফরটা বাংলাদেশের জন্য খুব একটা যুতসই হলনা। প্রথম দফা আঙ্গুলে চোট পাওয়ার পর দ্বিতীয় দফা মাথায় আঘাত পেয়ে দলের বাইরে টেস্ট অধিনায়ক মুশফিকুর রহমান। প্রথম টেস্টে পেশিতে টান পড়ে মাঠের বাইরে চলে গেছেন ইমরুল কায়েস। অন্যদিকে পাঁজরে আঘাত পেয়ে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছেন মুমিনুল হক।

 

খেলতে না পারায় আপাদত নিউজিল্যান্ডে বসে থেকে কোনো কাজ নেই টেস্ট দলের তিন জনের। এ কারণে ৩ জনই ফিরে আসছেন দেশে।

শুক্রবার নিউজিল্যান্ড ছাড়ছেন মুশফিক। শনিবার দেশে এসে পৌঁছবেন। মুশফিকের সঙ্গী হচ্ছেন মুমিনুল হক। আর ইমরুল আসবেন একদিন পর। ইনজুরির কারণে নিয়মিত দলের এই তিন ক্রিকেটার ক্রাইস্টচার্চ টেস্ট খেলতে পারছেন না। দেশে ফিরে তিন ক্রিকেটারই বিশ্রামে থাকবেন। কিছুদিন পর তাদের পুনর্বাসন শুরু হবে।

জানা গেছে আগামী ৯ ফেব্রুয়ারি বাংলাদেশের পরবর্তী টেস্ট ম্যাচ ভারতের বিপক্ষে। সেই টেস্টের আগে তিন ক্রিকেটারই পুরোপুরি ফিট হয়ে যাবেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের