,

বিছানায় বিয়ের প্রস্তাব পেয়েছিলেন সানি

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নিজের জায়গা পাকাপোক্ত করছেন সানি লিওন। তবে ক্যারিয়ারের পাশাপাশি সংসারও সামলাচ্ছেন তিনি। স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে কাটছে সুখী দাম্পত্য জীবন। এমনকি ড্যানিয়েলের সন্তানের মা হওয়ারও ইচ্ছা পোষণ করেছেন এ অভিনেত্রী।

ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সম্পর্ক নিয়ে এ যাবৎ অনেক কথা বলেছেন সানি। এবার ড্যানিয়েল কীভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তা জানালেন প্রকাশ্যে।

বিয়ের আগে থেকেই একসঙ্গে থাকতেন সানি-ড্যানিয়েল। একদিন বিছানায় পাশাপাশি শুয়ে ছিলেন তারা। হঠাৎ সানিকে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। এমন রোমান্টিক মুহূর্তে বিয়ের প্রস্তাব পেয়ে হতবাক হন সানি। প্রেমিকের বাহুডোরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কিন্তু তা কিছু সময়ের জন্য। সঙ্গে সঙ্গেই বিয়েতে রাজি হয়ে যান। এখনো সেই রাতটি এ অভিনেত্রীর কাছে স্মরণীয় হয়ে আছে।

সানির ভাষায়, ‘ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটি ছিল শান্ত এবং সুন্দর রাত। আমাদের সঙ্গে ছিল শুধু পোষা কুকুর।’

আগামী ২৫ জানুয়ারি মুক্তি পাচ্ছে শাহরুখ খান অভিনীত রইস। এতে ‘লায়লা ম্যায় লায়লা’ শিরোনামের একটি আইটেম গানে দেখা যাবে সানিকে। বর্তমানে আরবাজ খানের সঙ্গে তেরা ইনতেজার সিনেমার শুটিং করছেন এ অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের