,

বঙ্গবন্ধুর স্বজনদের উষ্ণ সান্নিধ্যে

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হয়ে গত ১৬ জানুয়ারি সুইজারল্যান্ডের আল্পস রিসোর্ট শহর ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভায় যোগ দিতে যান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সভাটি নানা কারণে স্মরণীয় তো ছিলোই, তার চেয়েও বেশি স্মরণীয় হয়ে ওঠে ডাভোসের জুরিখ এয়ারপোর্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দুই কন্যাকে একসঙ্গে পাওয়া।
 
মন্ত্রীসভার সদস্য হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে যাওয়ার সুযোগ প্রায়ই হলেও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার দেখা মেলাই ভার। কারণ, তিনি সারা বছরই থাকেন বিদেশে। আর দু’জনকে একসঙ্গে কাছে পাওয়া, সে তো আরো কঠিন।
 
দেশের বাইরে সুদূর সুইজারল্যান্ডে এসে অলৌকিকভাবে সুযোগটা মিলে গেলো।

 
বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখার সুযোগ পাননি জুনাইদ আহমেদ পলক। তাঁর দুই মেয়েকে একসঙ্গে কাছে পেয়ে বঙ্গবন্ধুকে কাছে পাওয়ার বিমল আনন্দই যেন ছড়িয়ে পড়লো তার বুকের ভেতর।

 
হিমশীতল শহরে বঙ্গবন্ধুর স্বজনদের সাক্ষাত প্রতিমন্ত্রী পলকের সারা দেহমনে ছড়িয়ে দিলো অন্যরকম এক উষ্ণতার স্পর্শ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের